Md. Mithon Sheikh
Senior Reporter
ফ্রিজে রাখা খাবার খাচ্ছেন? স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন সতর্কবার্তা চিকিৎসকদের
বর্তমান ব্যস্ত জীবনে রান্নাঘরের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে ফ্রিজ। একদিনের বাজার কয়েকদিন ধরে খাওয়া, রান্না করা খাবার সংরক্ষণ করে পরে গরম করে খাওয়া—এসব এখন অনেক পরিবারের নিয়মিত চর্চা। তবে এই সুবিধাজনক অভ্যাসের আড়ালেই লুকিয়ে থাকতে পারে অস্বস্তিকর এক স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করা ফ্রিজের খাবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআইয়ের ঝুঁকি বাড়াতে পারে।
ইউরিন ইনফেকশন বর্তমানে শুধু ব্যক্তিগত অসুখ নয়, বরং বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আক্রান্তের সংখ্যা যেমন দ্রুত বেড়েছে, তেমনি বেড়েছে এ সংক্রমণজনিত মৃত্যুর ঘটনাও। গত প্রায় সাড়ে তিন দশকের পরিসংখ্যান এ প্রবণতাই দেখাচ্ছে।
২০২৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিক প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় পাঁচ লাখ ইউরিন ইনফেকশনের সঙ্গে দূষিত মাংসের সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা যায়, অপরিচ্ছন্নভাবে সংরক্ষণ বা সঠিকভাবে রান্না না করার কারণেই এসব খাবারে জীবাণু টিকে থাকে।
কীভাবে ঝুঁকি তৈরি হয়?
বেঙ্গালুরুর সিনিয়র ইউরোলজিস্ট ডা. সুরি রাজু ভি-এর মতে, ইউটিআইয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী ই-কোলাই ব্যাকটেরিয়া। এই জীবাণু অনেক সময় সংরক্ষিত মাংস বা পোল্ট্রি পণ্য থেকে শরীরে ঢুকে পড়ে।
মুরগি কিংবা টার্কির মতো পোল্ট্রি আইটেমে এমন কিছু উপাদান থাকে, যা যথেষ্ট তাপমাত্রায় রান্না না করলে ব্যাকটেরিয়া জন্মাতে সহায়ক হয়। দীর্ঘ সময় ফ্রিজে রাখা খাবারে এ জীবাণু টিকে থাকতে পারে। পরে সেই খাবার ভালোভাবে সিদ্ধ না করে খেলে অন্ত্রে সংক্রমণ দেখা দেয় এবং সেখান থেকে জীবাণু মূত্রনালিতে ছড়িয়ে পড়ে ইউরিন ইনফেকশন ঘটাতে পারে।
চিকিৎসকদের ভাষ্য, ফ্রিজে রাখলেই জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না; কেবল তাদের কার্যক্রম ধীর হয়। ফলে বারবার গরম করলেও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয় না।
সংক্রমণ এড়াতে যা করবেন
ডা. সুরি রাজু কিছু সহজ কিন্তু কার্যকর সতর্কতার কথা বলেছেন—
কাঁচা মাংস ও সবজি কাটার সরঞ্জাম আলাদা রাখুন
কাঁচা মাংস স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন
নষ্ট হওয়ার মতো খাবার দীর্ঘদিন সংরক্ষণ না করাই ভালো
পোল্ট্রি ও মাংস সম্পূর্ণ সিদ্ধ করে রান্না নিশ্চিত করুন
যতটা সম্ভব টাটকা খাবার রান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন
সচেতন থাকাই সুরক্ষা
ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু অসতর্ক ব্যবহার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। বারবার ইউরিন ইনফেকশন হলে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর না করে খাদ্য সংরক্ষণের পদ্ধতিও পর্যালোচনা করা দরকার। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
সিমরান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান