ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়েছেন রিটকারীরা।

বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়। কয়েকজন জুলাই যোদ্ধার পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন।

আবেদনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি দলটির অনলাইন কার্যক্রম বন্ধ এবং সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আট জুলাই যোদ্ধার পক্ষে আবেদন

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করে চলা আটজন জুলাই যোদ্ধা। তারা সবাই হেলথ কার্ডধারী।

আবেদনকারীরা হলেন এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন।

জনস্বার্থ এবং সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে তারা এই আবেদন করেছেন।

স্থায়ী নিষেধাজ্ঞা ও অনলাইন পেজ বন্ধের দাবি

রিটে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য দুটি আইনি পথের কথা উল্লেখ করা হয়েছে। এর একটি হলো জাতীয় সংসদে আইন পাস করা। অন্যটি সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসরণ করে অধ্যাদেশ জারি করা।

এই প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধেরও আবেদন করা হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে ৯ জনকে

আবেদনটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার মোট নয়জন দায়িত্বশীল ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

তালিকায় রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি দলটির অনলাইন পেজ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ FAQ

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে কখন রিট করা হয়েছে?

বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

২. কারা এই রিট আবেদন করেছেন?

কয়েকজন জুলাই যোদ্ধার পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির আবেদনটি দায়ের করেন।

৩. রিটে আওয়ামী লীগ সম্পর্কে কী কী নির্দেশনা চাওয়া হয়েছে?

দল ও এর সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের আবেদন করা হয়েছে।

৪. রিটে কোন সাংবিধানিক অনুচ্ছেদের কথা বলা হয়েছে?

রিটে আবেদনকারীরা সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির বিষয়টিও উল্লেখ করেছেন।

৫. রিটে কতজনকে বিবাদী করা হয়েছে?

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মোট ৯ জন দায়িত্বশীল ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

রাজনীতিের আরও খবর

সব খবর