শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিকে মার্জার স্কিমের আওতায় ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ইস্যু ও অলটমেন্টের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, যা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিটি গত ২৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে জানায় যে ২৪ নভেম্বর হাইকোর্টের আদেশের পর তারা বিএসইসির এই অনুমোদনপত্র হাতে পেয়েছে।
এর বাইরে আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়াতে সম্প্রতি বৈশ্বিক চুক্তি করেছে কোম্পানিটি। লেবাননে পণ্য বিপণন ও বিক্রির জন্য বৈরুতভিত্তিক ফ্রিগো পাওয়ারের সঙ্গে পাঁচ বছর মেয়াদি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক। এছাড়া ইয়েমেনের আডেনের মোহাম্মেদ আবদুল্লাহ আল-ইজ্জির সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।
তবে এই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ বা এনওসিএফপিএস কমে ৩ টাকা ৫৩ পয়সায় নেমেছে।
সম্পদমূল্যের ক্ষেত্রে দেখা যায়, পুনর্মূল্যায়নসহ ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য বা এনএভি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৮ টাকা ১ পয়সায়, যা ৩০ জুন পর্যন্ত ছিল ৩৮১ টাকা ২৬ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি বেড়ে হয়েছে ২৮৭ টাকা ৬ পয়সা।
এদিকে শেয়ারবাজারে আজ ওয়ালটন হাই-টেকের প্রতিটি শেয়ার ৩২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করেছে। কোম্পানিটির সাম্প্রতিক কার্যক্রম এবং আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণমূলক পদক্ষেপ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে নতুন গতি সঞ্চার করেছে।














