MD Zamirul Islam
Senior Reporter
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা? আবহাওয়ার বড় আপডেট
ক্রিকেট বিশ্বের কোটি কোটি ভক্তের চোখ এখন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে। সব বাধা পেরিয়ে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের সবচেয়ে বড় দ্বৈরথে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে মাঠের লড়াই শুরুর আগেই আড়ালে শুরু হয়েছে প্রকৃতির অন্য খেলা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, হাইভোল্টেজ এই ম্যাচটি পণ্ড করে দিতে পারে প্রবল বৃষ্টি।
মহারণের দিনে প্রকৃতির চোখরাঙানি
শ্রীলংকার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে কলম্বোর খেত্তারামা এলাকায় যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে কাল সারাদিনই আবহাওয়ার মেজাজ থাকবে খামখেয়ালি। দিনের শুরুতে প্রচণ্ড ভ্যাপসা গরম আর আর্দ্রতা থাকলেও বিকেলের পর থেকেই বদলে যেতে পারে দৃশ্যপট।
পূর্বাভাস বলছে, ১৫ ফেব্রুয়ারি বিকেলে বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ। ফলে টসের আগে থেকেই শঙ্কার কালো মেঘে ঢাকা পড়তে পারে প্রেমাদাসা স্টেডিয়াম।
সময় ও ওভার কমে আসার শঙ্কা
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভারত-পাকিস্তান মহারণ শুরু হওয়ার কথা। কিন্তু ওই সময়ের ঠিক আগমুহূর্তে বৃষ্টির তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় যথাসময়ে টস হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে খেলার সময় বা ওভার কমিয়ে আনার প্রয়োজন পড়তে পারে। তবে দর্শকদের জন্য আশার খবর হলো, রাত ৮টার পর কলম্বোর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতিতেও বৃষ্টির বাগড়া
কেবল ম্যাচের দিনই নয়, বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে ম্যাচের আগের দিন অর্থাৎ আজকের দিনটিতেও। বৃষ্টির কারণে ভারত দল তাদের পূর্বনির্ধারিত অনুশীলন সেশন ঠিকঠাক মতো শেষ করতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। অনুশীলনে বিঘ্ন ঘটলে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতেও তার প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।
পয়েন্ট টেবিলের লড়াই ও পয়েন্ট ভাগাভাগি
চলতি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তান—উভয় দলই দারুণ ছন্দে রয়েছে। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে দুই পক্ষ। তবে নেট রান রেটের বিচারে বর্তমানে ভারত তালিকার শীর্ষে এবং পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয় এবং ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়, তবে কোনো 'রিজার্ভ ডে' না থাকায় দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে নিতে হবে। হাইভোল্টেজ এই লড়াইয়ের এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয় ক্রিকেটপ্রেমীদের কাছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি