সদ্য সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং মিলস। সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন ছিল ২৬ কোটি ৬০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.২৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ৫৯ টাকা ৭০ পয়সা। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ৯ দশমিক ২৭।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ২৬ কোটি ২৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.২৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ৭০ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ১২ দশমিক ১৭।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ২২ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ২.৭৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ২৫ টাকা ১০ পয়সা। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ৪ দশমিক ৬৮।
এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো— এনভয় টেক্সটাইলস (দৈনিক গড় ১৯ কোটি ৭ লাখ টাকা), ব্র্যাক ব্যাংক (দৈনিক গড় ১৯ কোটি ১ লাখ টাকা), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (দৈনিক গড় ১৮ কোটি ৮৪ লাখ টাকা), ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস (দৈনিক গড় ১৮ কোটি ৬৭ লাখ টাকা), প্রাইম ব্যাংক (দৈনিক গড় ১৮ কোটি ৩৫ লাখ টাকা), এশিয়াটিক ল্যাবরেটরিজ (দৈনিক গড় ১৬ কোটি ৩৭ লাখ টাকা), রানার অটোমোবাইলস (দৈনিক গড় ১৬ কোটি ১৭ লাখ টাকা)।











