Alamin Islam
Senior Reporter
লিভার ঝুঁকির ৫টি লক্ষণ যা কখনও উপেক্ষা করা উচিত নয়
আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার বা যকৃত, যা শুধু পরিপাক প্রক্রিয়ার নিয়ন্ত্রণই নয়, শরীরের সব বর্জ্য পদার্থ নিঃসৃত করে সুস্থতা বজায় রাখার কাজও করে। তবে যখন লিভার স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, তখন বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে এবং জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই লিভারের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা অপরিহার্য।
১. খাবারের প্রতি আকর্ষণ হঠাৎ কমে যাওয়া
যদি হঠাৎ আপনার খাওয়া-দাওয়ার আগ্রহ কমে যায়, দীর্ঘদিন খাবার খেতে মন না চায়, এটি লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে। এই ধরনের অবস্থায় খাবারের প্রতি অনীহা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
২. পেটের ডানদিকে তীব্র ব্যথা
পাঁজরের নিচে, পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করলে তা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। নিয়মিত ব্যথা বা হঠাৎ হওয়া তীব্র ব্যথাকে অবহেলা করা উচিত নয়।
৩. পেট ফোলা এবং দীর্ঘস্থায়ী চাপ
পেটের নিচের অংশ দীর্ঘদিন অস্বাভাবিকভাবে ফোলা থাকলে এটি লিভারে পানি জমার চিহ্ন হতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
৪. চোখ ও ত্বকের হলদে রঙ
চোখের সাদা অংশের রঙ হলদে হওয়া বা ত্বকের রঙের পরিবর্তন ঘটলে এটি লিভারের ক্ষতির সংকেত। এমন পরিবর্তন সহজভাবে উপেক্ষা করা চলবে না।
৫. দীর্ঘ সময় ধরে বমি বমি ভাব
নিয়মিত বমি বমি ভাব অনুভব করা বা কিছু খেলে তা বমি হওয়া প্রমাণ করে লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের অবস্থায় দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
লিভারের যত্ন ও চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে লিভারের রোগ চিহ্নিত হয়ে সঠিক চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ডাঃ মোঃ সাইফ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) এর HBP and Liver Transplant Surgery বিভাগের সহযোগী অধ্যাপক, লিভারের বিভিন্ন জটিল রোগ ও প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি ল্যাপারোস্কপিক পদ্ধতিতে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সংক্রান্ত রোগের সার্জারি করেন। এছাড়া তিনি আল-মানার হসপিটাল লিঃ এ Hepatobiliary pancreatic department-এ দীর্ঘদিন ধরে সফল সার্জারির মাধ্যমে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করছেন।
ডাঃ সাইফ উদ্দিন আরও বলেন, “লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ সনাক্ত করা গেলে রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।”
সোহেল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ