MD. Razib Ali
Senior Reporter
সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
মহাকাশ বিজ্ঞানে আজ এক রোমাঞ্চকর দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। যখন চাঁদ সূর্যকে ঢেকে দিলেও তার চারপাশ থেকে সূর্যের আলো আংটির মতো ঠিকরে বের হয়, তখন তাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। বিরল এই মহাজাগতিক দৃশ্যটি দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান প্রেমীরা।
বাংলাদেশের আকাশে কি দেখা যাবে এই গ্রহণ?
দেশের মানুষের মনে বড় প্রশ্ন—বাংলাদেশ থেকে কি এই ‘রিং অব ফায়ার’ দেখা যাবে? গত রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এর উত্তর মিলেছে। সংস্থাটি জানিয়েছে, বছরের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখার কোনো সুযোগ নেই। মূলত ভৌগোলিক অবস্থানের কারণে দেশের আকাশ থেকে এই দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে না।
সূর্যগ্রহণের সময়সূচি ও স্থায়িত্ব
আইএসপিআর-এর দেওয়া তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই মহাজাগতিক প্রক্রিয়াটি শুরু হবে। গ্রহণটির পূর্ণ সমাপ্তি ঘটবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে। আন্তর্জাতিক সময় অনুযায়ী, সকাল ৭টা ১ মিনিটে গ্রহণটি শুরু হবে এবং এর রিং অব ফায়ার বা সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড।
বিশ্বের যেসব প্রান্ত থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’
বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বেশ কিছু অঞ্চল থেকে এই অপরূপ দৃশ্য দৃশ্যমান হবে। মূলত দক্ষিণ গোলার্ধের দেশগুলো থেকে এটি সবচেয়ে ভালো দেখা যাবে। এর মধ্যে রয়েছে:
আর্জেন্টিনা
চিলি
দক্ষিণ আফ্রিকা
অ্যান্টার্কটিকা মহাদেশ
গ্রহণের গতিপথ ও শুরুর স্থান
বিজ্ঞপ্তিতে গ্রহণের সুনির্দিষ্ট গতিপথ উল্লেখ করে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে অ্যান্টার্কটিকার চিলির গবেষণাকেন্দ্র ‘ইয়েলচো ঘাঁটি’র উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে প্রথম গ্রহণ দেখা যাবে। এরপর এটি ধীরে ধীরে অগ্রসর হয়ে মরিশাসের ‘ভিংট-সিনক দ্বীপ’ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে শেষ হবে।
উল্লেখ্য, এবারের গ্রহণটি বলয়াকার হওয়ায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না, ফলে দৃশ্যমান হবে উজ্জ্বল একটি আলোকবলয় বা আগুনের আংটি।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি