কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় তিন নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এখন দেশজুড়ে একটিই প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। এই পটপরিবর্তনের ঠিক পরেই আলোচনায় উঠে এসেছে বঙ্গভবনের পরবর্তী অভিভাবকের নাম।
দলীয় বিশ্বস্ত সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য বর্তমানে বিএনপির তিন হেভিওয়েট নেতার নাম নিয়ে দলের অন্দরমহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। তারা হলেন—দলের দীর্ঘদিনের কান্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং রাজপথের লড়াকু সৈনিক নজরুল ইসলাম খান।
বর্তমান রাষ্ট্রপতির প্রস্থান ও সাংবিধানিক প্রেক্ষাপট
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর স্পষ্ট ইচ্ছা ব্যক্ত করেছিলেন। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। যদিও সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে বর্তমান পরিস্থিতিতে এটি মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রিন সিগন্যাল যার ওপর পড়বে, তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে স্থলাভিষিক্ত হবেন।
আলোচনায় যারা: অভিজ্ঞ বনাম অনুগত নেতৃত্ব
ড. খন্দকার মোশাররফ হোসেন:
বয়োজ্যেষ্ঠতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের বিচারে তালিকার শীর্ষে রয়েছেন ৭৯ বছর বয়সী ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য কুমিল্লা-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওয়ান-ইলেভেনসহ দলের প্রতিটি চরম সংকটে তিনি হাল ছাড়েননি বা বিভক্তির পথে হাঁটেননি। এর আগে ২০২৩ সালে বগুড়ার এক জনসভায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতির গুরুদায়িত্ব পেতে পারেন খন্দকার মোশাররফ। বর্তমানে বিতর্ক এড়াতে তিনি নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন, যা তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর:
বিএনপির তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় মুখ এবং দীর্ঘ এক যুগের বেশি সময়ের সফল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দেড় দশকে সবচেয়ে বেশি জুলুম ও জেল-জুলুম সহ্য করা এই নেতার ইমেজ দেশ-বিদেশে অত্যন্ত স্বচ্ছ। ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে দলের নেতৃত্বের বিচ্যুতি ঘটার যে চেষ্টা হয়েছিল, তিনি তা সাহসের সাথে মোকাবিলা করেছেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে সাদাসিদে জীবন পছন্দ করেন এবং আসন্ন মেয়াদে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জানিয়েছিলেন এটিই তার শেষ নির্বাচন; তবুও দলীয় স্বার্থে তিনি বঙ্গভবনের দায়িত্ব নেবেন কি না—তা নিয়ে জল্পনা তুঙ্গে।
নজরুল ইসলাম খান:
তালিকায় থাকা তৃতীয় নামটি হলো নজরুল ইসলাম খান। দলের ভেতরে অত্যন্ত গ্রহণযোগ্য ও দক্ষ এই সংগঠক যেকোনো জটিল পরিস্থিতিতে বিবৃতি বা ড্রাফট তৈরিতে পারদর্শী। খালেদা জিয়ার শেষ বিদায়ের সময় তার বলিষ্ঠ ভূমিকা ও এবার নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব পালন তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দলের একটি অংশ তাকে স্পিকার বা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার প্রস্তাব দিলেও রাষ্ট্রপতি হিসেবেও তার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
কবে মিলবে চূড়ান্ত ঘোষণা?
আজ মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আগামী কয়েক দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতির নাম স্পষ্ট হতে পারে। দলীয় ফোরামের আলোচনা শেষে তারেক রহমান তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মূলত 'ক্লিন ইমেজ' এবং 'দীর্ঘদিনের ত্যাগ'—এই দুই মাপকাঠিতেই নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির ভাগ্য।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)