MD. Razib Ali
Senior Reporter
সকালে অফিসে এসেই বের হওয়া যাবে না: কড়া নির্দেশ সরকারের
সরকারি দপ্তরে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজতর করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে প্রতিদিন সকাল ৯টায় অফিসে প্রবেশের পর প্রথম ৪০ মিনিট কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সমন্বয় জোরদার করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পরিপত্রে যা বলা হয়েছে
গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডেস্কে উপস্থিত থাকতে হবে।
কেন এই কঠোরতা?
মন্ত্রিপরিষদ বিভাগ লক্ষ্য করেছে যে, অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার পথে ব্যক্তিগত কাজ কিংবা দাপ্তরিক প্রশিক্ষণের দোহাই দিয়ে সময়মতো উপস্থিত হন না। অনেকে আবার কর্মস্থলে আসার আগেই সেমিনার বা ব্যাংকের মতো কাজে চলে যান। এতে সাধারণ নাগরিকরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন এবং দাপ্তরিক কাজে স্থবিরতা তৈরি হয়। এই সমস্যা দূর করতেই দিনের শুরুর এই সময়টুকু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি কোনো অফিশিয়াল প্রোগ্রামও এমনভাবে সাজাতে বলা হয়েছে যাতে এই ৪০ মিনিটের বাধ্যবাধকতা ক্ষুণ্ণ না হয়।
ছাড় পাবেন যারা
তবে এই নিয়মের আওতায় থাকছেন না সব খাতের কর্মীরা। জরুরি ও বিশেষায়িত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন—শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল ও কারাগারে রোস্টার ডিউটিতে থাকা সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত বড় দুর্ঘটনা বা ভিভিআইপি প্রটোকল ডিউটির মতো জরুরি প্রয়োজনে এই নিয়মে শিথিলতা আনা যাবে।
কর্মস্থল ত্যাগে কড়াকড়ি
পরিপত্রে আরও হুশিয়ারি দেওয়া হয়েছে যে, কেবল সকালের সময়টুকুই নয়, বরং পুরো অফিস চলাকালীন সময়ের জন্যেও রয়েছে বিধিনিষেধ। যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা সুনির্দিষ্ট দাপ্তরিক প্রয়োজন ছাড়া কোনো সরকারি কর্মী অফিস থেকে বের হতে পারবেন না।
উল্লেখ্য যে, অফিসে নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে এর আগে ২০১৯ এবং ২০২১ সালেও একই ধরনের নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সেই ধারাবাহিকতায় এবার আবারও প্রশাসনের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ