MD. Razib Ali
Senior Reporter
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচরা আসবে না কেন? জানা গেল বিস্তারিত
চলতি মাসেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেট সূচিও বেশ ব্যস্ত। তবু জাতীয় দলের দায়িত্বে না থেকে ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের দুই কোচ—লুক রঞ্চি ও জ্যাকব ওরাম। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পাশাপাশি আসন্ন বাংলাদেশ সফরের আগেই কিউই কোচিং স্টাফে সাময়িক পরিবর্তন আনতে হচ্ছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দলগুলো। মার্চ মাসেই নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এশিয়ায় সফরে আসবে ব্ল্যাকক্যাপসরা। কিন্তু এই সময়েও দলের ব্যাটিং কোচ লুক রঞ্চি ও বোলিং কোচ জ্যাকব ওরাম জাতীয় দলের সঙ্গে থাকছেন না।
এই দুই কোচ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছেন। তারা কাজ করবেন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে। জানুয়ারিতে এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন লুক রঞ্চি। তার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরাম।
ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এর আগে তিনটি মৌসুম খেলেছিলেন রঞ্চি। সেই অভিজ্ঞতার কারণেই এবার তাকে কোচিং প্যানেলের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেল মনে করেন, এই সুযোগ দুই কোচের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে।
তিনি বলেন, ‘লুক এবং জ্যাকের জন্য এটি কোচিং ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার একটি চমৎকার সুযোগ। নিউজিল্যান্ডের পরিবেশের বাইরে কাজ করলে তাদের দক্ষতা আরও বাড়বে। আমাদের খেলোয়াড়দের মতো কোচদেরও এখন বিশ্বজুড়ে চাহিদা রয়েছে। আমরা বিশ্বাস করি, পিএসএলে কাজ করার মাধ্যমে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে সেই জ্ঞান ব্ল্যাকক্যাপস ও নিউজিল্যান্ড ক্রিকেটের কাজে লাগাতে পারবে।’
১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে রঞ্চি ও ওরামের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট–গ্রাহাম এবং নিউজিল্যান্ড ক্রিকেটের নেটওয়ার্ক কোচ গ্রায়েম অ্যালড্রিজ।
অন্যদিকে ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। সেই টুর্নামেন্টে ইসলামাবাদ ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে রঞ্চি ও ওরামকে।
এদিকে এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এশিয়ায় আসবে নিউজিল্যান্ড দল। সেই সফরে প্রধান কোচ রব ওয়াল্টারকে সহায়তা করবেন ক্যান্টাবুরির কোচ ব্রেন্ডন ডনকার্স।
মাইক স্যান্ডেল বলেন, ‘জনি, গ্রেইম এবং ব্রেন্ডনের ব্ল্যাকক্যাপস দলে যুক্ত হওয়া ইতিবাচক ব্যাপার। আমি নিশ্চিত তারা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করে ভালো অভিজ্ঞতা অর্জন করবে। তাদের সম্পৃক্ততা আমাদের হাই পারফরম্যান্স কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার জন্যও নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে।’
আন্তর্জাতিক সিরিজের মাঝেও ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে কিউই কোচদের এই পদক্ষেপ বেশ দৃষ্টি কাড়ছে।
সাহাবঊদ্দিন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে