Md Razib Ali
Senior Reporter
লাভেলো আইসক্রিম ও কাসেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উভয় কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, যার মধ্যে লাভেলো আইসক্রিমের আয় বেড়েছে কয়েক গুণ।
লাভেলো আইসক্রিমের মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে। কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ’২৬ সমাপ্ত তিন মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় কোম্পানিটির প্রান্তিক মুনাফা ৩ গুণ বেশি বেড়েছে।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সা।
কাসেম ইন্ডাস্ট্রিজের আয়েও ইতিবাচক ধারা
ব্যাটারি ও ভোগ্যপণ্য খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডও তাদের আয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১৬ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা নয় মাসের (জুলাই’২৫-মার্চ’২৬) হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৮৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানিগুলোর আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে লাভেলো আইসক্রিমের অস্বাভাবিক মুনাফা বৃদ্ধি বিনিয়োগকারীদের বিশেষ নজর কেড়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম