Md Razib Ali
Senior Reporter
নেইমার ফিরলেও একাদশে থাকা নিয়ে সংশয়: আনচেলত্তির বার্তা
২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তবে দলে জায়গা পেলেও নেইমার কি শুরুর একাদশে থাকতে পারবেন? কোচ কার্লো আনচেলত্তির মন্তব্যে সেই প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নেইমারকে দলে নেওয়ার কারণ এবং তার বর্তমান অবস্থান নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
গগনবিদারী করতালিতে নেইমারের নাম ঘোষণা
গত সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এক জমকালো অনুষ্ঠানে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়। গ্লোবো’র তথ্যমতে, ১৩টি দেশের ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী এই অনুষ্ঠান কভার করেন। মিলনায়তনে যখন নেইমারের নাম ঘোষণা করা হয়, তখন উপস্থিত ফুটবল ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের করতালিতে এক অভাবনীয় পরিবেশ তৈরি হয়।
কেন নেইমারকে বেছে নিলেন আনচেলত্তি?
৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। কিন্তু ২০২৩ সালের এসিএল ইনজুরি তাকে লম্বা সময় মাঠের বাইরে রেখেছিল। আনচেলত্তি জানান, হুট করে নয় বরং দীর্ঘ এক বছরের পর্যবেক্ষণ শেষে নেইমারকে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা নেইমারকে পুরো বছরের পারফরম্যান্স ও তার শারীরিক উন্নতির ওপর ভিত্তি করে মূল্যায়ন করেছি। পজিশন অনুযায়ী আমরা অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দিই, সেই জায়গা থেকে নেইমার একজন অভিজ্ঞ সেনানি।”
একাদশে জায়গা কি নিশ্চিত?
দলে থাকলেও নেইমার যে অটো-চয়েজ হিসেবে খেলবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন আনচেলত্তি। তার মতে, নেইমারের দলে থাকার সম্ভাবনা যেমন আছে, তেমনি বেঞ্চে বসে কাটানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আনচেলত্তি বলেন, “আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই। যদি নেইমার খেলার মতো যোগ্য হন, তবেই খেলবেন। অনুশীলনে খেলোয়াড়দের প্রস্তুতি দেখেই আমি একাদশ সাজাব। নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু তারও একই দায়িত্ব পালন করতে হবে।”
‘আমি তারকা চাই না, ম্যাচ উইনার চাই’
দলের চেয়ে বড় কেউ নন—এই দর্শনে বিশ্বাসী আনচেলত্তি কড়া বার্তা দিয়ে বলেছেন, “আমি তারকা খুঁজি না। আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমার কেবল রিজার্ভ ফুটবলার নন, তিনি দলের মান বাড়াবেন। এমনকি তিনি যদি এক মিনিটের জন্য মাঠে নামেন, সেটিও যেন দলের উপকারে আসে।”
সিদ্ধান্তের বিচার হবে জুলাইয়ে
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে শেষ ম্যাচে নেইমারের চোটের অস্বস্তি কোচকে কিছুটা ভাবালেও তিনি নিজের সিদ্ধান্তের ওপর অটল। এখনই স্কোয়াড নিয়ে সমালোচনা না করার অনুরোধ জানিয়ে আনচেলত্তি বলেন, “হয়তো এটি নিখুঁত দল নয়, কিন্তু এই দল হবে বিনয়ী ও নিঃস্বার্থ। এখন কেউ বলতে পারবে না আমি ভুল করেছি। জুলাই মাসের শেষ নাগাদ বোঝা যাবে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কি না।”
এখন দেখার বিষয়, আনচেলত্তির এই ‘নিঃস্বার্থ’ দলে নেইমার নিজেকে কতটা ফিট প্রমাণ করে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- আজকের স্বার্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দর
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের টাকার রেট কত: কমেছে ১টি দেশের টাকার মান
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- মেসির শেষ ম্যাচ আজ, আর্জেন্টিনা-বেনিন কখন ও কোথায় দেখবেন
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান