Md Razib Ali
Senior Reporter
শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
ফুটবল বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। গ্রুপ পর্বের লড়াই শেষে নির্ধারিত হয়ে গেছে নকআউট পর্বের সমীকরণ। বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে আফ্রিকার চমক জাগানো দল কেপ ভার্দে (Cabo Verde)।
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে শুরুতেই বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আটলান্টিক মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা নিজেদের নকআউট নিশ্চিত করে। অন্যদিকে, গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ৩২ নিশ্চিত করে রেখেছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
উগুগুয়ের বিদায় ও স্পেনের আধিপত্য
গ্রুপ ‘এইচ’-এর সমীকরণ ছিল বেশ নাটকীয়। স্পেনের কাছে উরুগুয়ে ১-০ গোলে হেরে যাওয়ায় কেপ ভার্দে ও সৌদি আরবের ড্র ম্যাচটিই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায়। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। অন্যদিকে স্পেন ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
কেপ ভার্দে কি আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ?
কেপ ভার্দেকে ছোট করে দেখার উপায় নেই। গ্রুপ পর্বে তারা স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল এবং উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করেছিল। এছাড়া সার্বিয়া ও বারমুডাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। তবে আর্জেন্টিনা বর্তমানে উড়ন্ত ফর্মে আছে; শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের সময়সূচি ও ভেন্যু
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচটির ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে মিয়ামির হার্ড রক স্টেডিয়াম। মজার ব্যাপার হলো, এটি লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির ভেন্যু। ঘরের মাঠে চেনা পরিবেশে কেপ ভার্দের বাধা টপকে শেষ ১৬-তে যাওয়ার লড়াইয়ে নামবেন মেসিরা।
আর্জেন্টাইন সমর্থকদের নজর এখন ৪ জুলাইয়ের দিকে, যেখানে অভিজ্ঞ আর্জেন্টিনার মুখোমুখি হবে লড়াকু কেপ ভার্দে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন