Md Razib Ali
Senior Reporter
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই থেকেই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন বেতনকাঠামো একযোগে নয়, ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যদিও বেতন কত শতাংশ বাড়বে, কত ধাপে তা বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি পাবে এবং গেজেট কবে প্রকাশ হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনার পর চলতি জুলাইয়ের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক প্রভাব এবং সফটওয়্যারভিত্তিক বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার পরই চূড়ান্ত গেজেট জারি করা হবে।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিবাচক দিক হলো, গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন পে স্কেলের কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে গেজেট জারির পর তারা বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব