স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার বলেন, “সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করব।”
তিনি জানান, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথ নিয়েছিলেন। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী তিনি ওই দায়িত্ব পালন করতে পারবেন। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।
স্পিকার আরও জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাংবিধানিকভাবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে বিকেলে তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ