Md Razib Ali
Senior Reporter
৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে Autonomic Neuropathy (অটোনমিক নিউরোপ্যাথি) নামের একটি জটিল স্নায়বিক রোগ শনাক্ত হয়েছে।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, অটোনমিক নিউরোপ্যাথির কারণে তিনি মাঝে মাঝে হঠাৎ ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতার প্রভাবে তাঁর কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা আর সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, বর্তমান শারীরিক অবস্থায় তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং পূর্ণ বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ ও নিজের শারীরিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি লিখেছেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ