৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুলাই প্রকাশ করা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবি করা হলেও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ তথ্য পুরোপুরি অসত্য।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফলে নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে ফলাফল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।
এর আগে গত ২১ এপ্রিল শুরু হয় এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত কয়েক বছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বহিষ্কারের ঘটনাও ছিল তুলনামূলকভাবে কম।ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ