সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় পৌঁছেছে। সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি নতুন সাধারণ শেয়ার ইস্যুর পর এ পরিবর্তন এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ জুলাই ২০২৬ তারিখের সম্মতিপত্র এবং ২২ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১,২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে নতুন এসব শেয়ার জমা করেছে।
সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে সংরক্ষিত ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার ইকুইটির বিপরীতে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা শেয়ার প্রিমিয়াম।
এর ফলে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় উন্নীত হয়েছে। বর্তমানে ব্যাংকটির মোট পরিশোধিত সাধারণ শেয়ারের সংখ্যা ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮টি।
বিএসইসির শর্ত অনুযায়ী, সরকারকে ইস্যু করা নতুন শেয়ারগুলো তিন বছর লক-ইন অবস্থায় থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর বা বিক্রি করা যাবে না।
এদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় নিয়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান (EPS) হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা।
৩০ জুন ২০২৬ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা।
এ ছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য রূপালী ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) ছিল ১৪ পয়সা, যা আগের বছর ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ছিল ৩৫ টাকা ২ পয়সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি