Md Razib Ali
Senior Reporter
ব্যাংকিং খাতে নতুন দায়িত্বে এম. এ. খান বেলাল
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের ৪৯০তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে এম. এ. খান বেলাল ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম. এ. খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি ট্রেড, শিল্প, শিপিং, ব্যাংকিংসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও তার অবদান রয়েছে। তার জন্মস্থান বেগমগঞ্জে তিনি বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।
ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে এম. এ. খান বেলালের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন