বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বিমা তহবিল বেড়ে ৪ হাজার ২৯২ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৪ হাজার ৪৭ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিমা তহবিল ২৪৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটির সারসংক্ষেপ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশ করেছে।
আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে কোম্পানিটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮১ কোটি টাকা।
একই সময়ে কোম্পানির নিট প্রিমিয়াম বেড়ে হয়েছে ৪৮৭ কোটি টাকা। ২০২৫ সালের প্রথমার্ধে এই অঙ্ক ছিল ৪৩৯ কোটি টাকা।
লভ্যাংশের ধারাবাহিকতায়, ২০২৫ হিসাব বছরে ডেল্টা লাইফ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২, ২০২৩ ও ২০২৪ হিসাব বছরে ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরেও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। ২০১৮ হিসাব বছরে কোম্পানিটি ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪৮.৮৪ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের, ১২.৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৩৮.৫৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর