দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল আলোচনা সভায় তিনি অংশ নেবেন। একই অনুষ্ঠানের প্যানেলে থাকছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা প্রকাশ্য অনুষ্ঠান ও মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকার থেকে দূরে ছিলেন। ফলে আসন্ন এই আলোচনা সভা দেশ ছাড়ার পর তার প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হতে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia)। এটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এবং ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
আয়োজকদের প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনা ও সাকিব আল হাসান ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ–এর পরিচালক শাহ মো. বখতিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (IAPC)–এর সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা দীর্ঘ সময় জনসম্মুখে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। সে কারণে ৫ আগস্টের এই ভার্চুয়াল আলোচনা সভাকে তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আয়োজন হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি অনুষ্ঠানে ঠিক কী ঘোষণা দেবেন, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে