স্বামীর মৃত্যুর খবরের পর নতুন সিদ্ধান্ত দীপু মনির আইনজীবীর
স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ২৪ ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একাধিক মামলায় গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা তৌফিকের বয়স হয়েছিল ৭৬ বছর।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে। তবে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, তা জেলা প্রশাসকের আদেশের ওপর নির্ভর করছে।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্য টিপু।
এর আগে তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা উল্লেখ করে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে পরে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।
এদিকে দীপু মনি হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও অনেক মামলায় তার নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জ মিলিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসা ও দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি। তিনি জানান, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফিক নেওয়াজকে হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম