খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়া জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে কাবিন নির্ধারণের একটি লিখিত ফর্দনামা। গত ১৭ আগস্ট উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
এরপর মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কনেপক্ষের বিরুদ্ধে পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি, যোগাযোগে বাধা ও হত্যার হুমকির অভিযোগ তোলেন জুনায়েদ। তবে তার এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এরই মধ্যে সামনে এসেছে গত ১৪ আগস্ট করা একটি লিখিত ফর্দনামা। ওই নথিতে উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ রয়েছে। নথিতে বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে বলে জানা গেছে।
১৪ আগস্টের লিখিত ফর্দনামায় ২ লাখ টাকা কাবিনের সিদ্ধান্তের কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে জুনায়েদের ফেসবুক পোস্টে পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করার অভিযোগ ওঠে। এ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
জুনায়েদের ফেসবুক পোস্টে দাবি করা হয়, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তিনি ও তার পরিবার এতে রাজি না হওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, বিয়ের দিন কনের বাড়িতে গিয়ে খদরের খাবারে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান এবং খাসি ছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা করবেন না বলে অনড় থাকেন বলে দাবি করেছেন কনেপক্ষ ও স্থানীয়রা। পরে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাদের পক্ষ থেকে দুই লাখ টাকা কাবিন ঠিক করা ছিল। কাবিন নির্ধারণের পরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।’
তিনি আরও দাবি করেন, খদরে খাসি থাকার বিষয়টি আগে জানানো হলে তারা এর ব্যবস্থা করতেন।
তবে ১৪ আগস্টের লিখিত ফর্দনামায় উল্লেখ থাকা কাবিনের অঙ্ক এবং পরবর্তীতে জুনায়েদের ফেসবুক পোস্টে করা অভিযোগের মধ্যে পার্থক্যের বিষয়ে শফিক মিয়ার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে বর জুনায়েদ মিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফলে খাসি না থাকার বিষয়টির পাশাপাশি কাবিনের অঙ্ক নিয়ে দুই পক্ষের বক্তব্যে যে ভিন্নতা তৈরি হয়েছে, তা নিয়ে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান