পে স্কেল নিয়ে বড় আপডেট, অর্থের জোগান দিতে যা করবে সরকার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়ার কথাও বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি ও অর্থের সংস্থান নিয়ে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। সাধারণত পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে তিনটি পর্যায়ে কাজ করা হয়।
তিনি বলেন, প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন প্রতিবেদন দেয়। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের জন্য জুডিশিয়াল পে কমিশন প্রতিবেদন প্রদান করে।
এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটি বিষয়ে সচিব কমিটি পর্যালোচনা করে ইতোমধ্যে সুপারিশ দিয়েছে। অন্যদিকে, বিচার বিভাগের পে স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটি কাজ করছে। ওই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের বাস্তবতা, বিষয়টির সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে বিচার বিভাগের পে স্কেলসংক্রান্ত কমিটি প্রতিবেদন দেবে। এর মাধ্যমে পে স্কেল প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় শেষ হবে।
এরপর তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভা সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। কোন বিষয় কবে থেকে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে বলে জানান তিনি।
নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান কোথা থেকে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে।
তবে পে স্কেল বাস্তবায়নের জন্য ঋণ নেওয়াকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না বলেও জানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপনার নামে কত জমি আছে, কোথায় কোথায় আছে—অনলাইনে জানবেন যেভাবে
- জমির নামজারি করতে কী কী লাগে, খরচ কত ও সময় কত দিন?
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- আজকের সোনার দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- iQOO Neo 12: ১৮৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির চমক
- আজকের সোনার দাম কত? ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?