সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের অঙ্কে শীর্ষ দশ কোম্পানির তালিকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৩৮ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪০ কোটি ৯ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
আর ২৮ কোটি ২২ লাখ টাকা লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস।
এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— সিটি ব্যাংক ২৪ কোটি টাকা, রানার অটোমোবাইলস ২২ কোটি টাকা, প্রাইম ব্যাংক ২০ কোটি টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ১৭ কোটি টাকা, শাইনপুকুর সিরামিকস ১৭ কোটি টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ কোটি টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি টাকা।














