সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে নাভানা ফার্মাসিউটিক্যালসের।
আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ৫ টাকা ৬০ পয়সা বা ৮.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সায়।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর আগের দিনের তুলনায় ৮ টাকা ১০ পয়সা বা ৭.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭ টাকা ২০ পয়সায়।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৯৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস, দিনশেষে যার দর দাঁড়ায় ৫১ টাকায়।
এ ছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— জিএসপি ফাইন্যান্স ৬.৪৫ শতাংশ, আর্গন ডেনিমস ৫.৮৩ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ৫.২৮ শতাংশ, শাশা ডেনিমস ৫.১৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৫.১৩ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৪.৯৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস ৪.৯৫ শতাংশ।














