ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আজকের আবহাওয়া: ৫ জেলায় দুপুরের আগে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৮ ১০:২০:৩৪
আজকের আবহাওয়া: ৫ জেলায় দুপুরের আগে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের আগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আকাশে ঝড়ো আবহাওয়ার প্রভাব পড়তে পারে। এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নদীবন্দরগুলোতে সতর্কতা

সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ জন্য ওই সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ