ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বে-লিজিংয়ের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত ফাতেমা জহির মজুমদার

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। কোম্পানির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানটির স্বাধীন পরিচালক মো. হাবিবুল্লাহ মঞ্জুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে ফাতেমা জহির মজুমদার দীর্ঘ সময় ধরে কোম্পানিটির বোর্ড এবং অডিট কমিটির সদস্য হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষা জীবনে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ফরাসি ভাষার ওপর সার্টিফিকেট অর্জন করেছেন। কর্পোরেট কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি পেশাগতভাবে ইংরেজি ভাষা শিক্ষণ ও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের সঙ্গেও তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে।

আর্থিক খাতের এই প্রতিষ্ঠানে শীর্ষ নেতৃত্বে তার এই ধারাবাহিকতা কোম্পানিটির সুশাসন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির পরবর্তী কার্যক্রম ও পরিচালনা সংক্রান্ত নিয়মিত প্রক্রিয়াগুলোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

তানভির ইসলাম/

সবচেয়ে বেশি পড়া

শেয়ারনিউজের আরও খবর

সব খবর