ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মতিন স্পিনিং মিলসের।

আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ১২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৮০ পয়সায়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুড করপোরেশনের দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৩০ পয়সায়।

আর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস, দিনশেষে যার দর দাঁড়ায় ৫৯ টাকা ৭০ পয়সায়।

এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৯.৩৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালস ৮.২২ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৭.৯৫ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ৭.০২ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) ৬.২৮ শতাংশ, আমরা টেকনোলজিস ৫.৩৯ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস ৪.৬৯ শতাংশ।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর