২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এখন ফল জানার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে তা দেখতে পারছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা থেকে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হয়। অনলাইনের পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।
এবার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। ১১টি শিক্ষা বোর্ডে বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাই ও মূল্যায়নের আবেদন জমা পড়েছিল। বাংলা, ইংরেজি ও আইসিটিসহ একাধিক বিষয়ের ফল নিয়ে আপত্তি জানিয়ে শিক্ষার্থীরা এসব আবেদন করেন।
ওয়েবসাইট ও এসএমএসে মিলছে ফল
পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে ফল জানার পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানানো হচ্ছে।
শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে হবে। ঢাকা, যশোর, ময়মনসিংহ, চট্টগ্রাম, মাদ্রাসা, দিনাজপুর ও কুমিল্লা বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ঢাকা ও চট্টগ্রাম বোর্ডে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি
পুনঃনিরীক্ষণের আবেদন জমার হিসাবে অন্য বোর্ডগুলোর চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করা হয়েছে। তালিকায় পরের অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
রাজশাহী শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন ছিল ১ লাখ ৯ হাজার ৯৭১টি। যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি এবং দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন জমা পড়ে।
এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি আবেদন করা হয়েছে। বরিশাল বোর্ডে এ সংখ্যা ৫৩ হাজার ৪০৯ এবং সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা হয়েছে।
মোবাইলে এসএমএস না এলে কী করবেন?
পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে ফল জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফল দেখার জন্য শুধু এসএমএসের অপেক্ষায় না থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও দেখতে পারবেন শিক্ষার্থীরা। বোর্ডগুলো নিজস্ব ওয়েবসাইটে আলাদাভাবে ফল প্রকাশ করছে।
ফলে আবেদন করা শিক্ষার্থীরা অনলাইনে সংশ্লিষ্ট বোর্ডের প্রকাশিত ফল দেখে নিজেদের পুনঃনিরীক্ষণের আবেদনের অবস্থা জানতে পারবেন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন।
FAQ
১. ২০২৬ সালের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল কবে প্রকাশ করা হয়েছে?
সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা থেকে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
২. পুনঃনিরীক্ষণের ফল কোথায় পাওয়া যাবে?
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরেও এসএমএস পাঠানো হচ্ছে।
৩. এবার কতজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন?
১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
৪. মোট কতটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে?
বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
৫. কোন বোর্ডে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন হয়েছে?
ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, যেখানে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
আল-মামুন/














