সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ অটোকারসের।
আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ১৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৬ টাকা ৫০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সায়।
আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, দিনশেষে যার দর দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সায়।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— রিজেন্ট টেক্সটাইল মিলস ৯.৪৩ শতাংশ, সাফকো স্পিনিং মিলস ৮.৫৪ শতাংশ, বঙ্গজ ৮.৪১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৭.৫৯ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম ৭.৪১ শতাংশ, একমি পেস্টিসাইডস ৭.৩১ শতাংশ, পূবালী ব্যাংক ৭ শতাংশ।













