সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে হামিদ ফেব্রিকসের।
আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৩০ পয়সায়।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৫.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়।
আর ১ টাকা ৯০ পয়সা বা ৫.৫২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, দিনশেষে যার দর দাঁড়ায় ৩২ টাকা ৫০ পয়সায়।
এ ছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— সাইফ পাওয়ারটেক ৫.৪৮ শতাংশ, খুলনা পাওয়ার ৫.৩৬ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ৪.৪ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ৪.৩৫ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ৪.২ শতাংশ, এম এল ডায়িং ৪ শতাংশ, কাট্টলী টেক্সটাইল ৩.৮৫ শতাংশ।













