ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। অফিস সহায়ক পদে এসএসসি পাস, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদে এইচএসসি পাস এবং সহকারী পরিচালক (প্রশাসন) পদে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায়। অনলাইনে আবেদন করা যাবে ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত।

বাপাউবোর মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে চার ক্যাটাগরির পদের কথা উল্লেখ করা হয়েছে। এসব পদে আবেদনের ক্ষেত্রে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, কয়েকটি পদের জন্য নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনার দক্ষতাও প্রয়োজন হবে।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন?

চাকরিপ্রার্থীদের জন্য পদভিত্তিক যোগ্যতা ও বেতন কাঠামো নিচে তুলে ধরা হলো।

অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪টি

বেতন গ্রেড: ২০

বেতনস্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮টি

বেতন গ্রেড: ১৬

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: নির্মাণকাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

হিসাব করণিক

পদসংখ্যা: ৯৭৫টি

বেতন গ্রেড: ১৬

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ৯

বেতনস্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করতে সর্বোচ্চ বয়স কত?

বাপাউবোর এই নিয়োগে আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণের পাশাপাশি সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতার শর্তও মানতে হবে।

পদ অনুযায়ী আবেদন ফি

আবেদনের সময় পদভেদে আলাদা ফি জমা দিতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে এভাবে—

সহকারী পরিচালক (প্রশাসন): ২০০ টাকা।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ১০০ টাকা।

হিসাব করণিক: ১০০ টাকা।

অফিস সহায়ক: ৫০ টাকা।

অনলাইনে আবেদন করার সময়ই নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

অনলাইনে আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে নিবন্ধন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ফি জমা দিলেই অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনপত্রের মুদ্রিত কপি বা হার্ডকপি জমা দেওয়ার কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ সরাসরি কিংবা ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করবে না।

আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অফিস চলাকালীন সময়ে ০২-২২২২৩০৩০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাপাউবো নিয়োগের গুরুত্বপূর্ণ সময়সূচি

পদের নামপদসংখ্যাবেতন গ্রেডবেতনস্কেলশিক্ষাগত যোগ্যতা
সহকারী পরিচালক (প্রশাসন) ৩০টি ৯ ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ৪৬৮টি ১৬ ২১,৯০০-৫২,৯০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস
হিসাব করণিক ৯৭৫টি ১৬ ২১,৯০০-৫২,৯০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস
অফিস সহায়ক ২৮৪টি ২০ ২০,০০০-৪৮,৪০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস

পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)

১. বাপাউবোর নিয়োগে আবেদন কবে শুরু হবে?

৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

২. আবেদনের শেষ সময় কখন?

৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

৩. এসএসসি পাসে কোন পদে আবেদন করা যাবে?

অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৪. আবেদন করতে সর্বোচ্চ বয়স কত হতে হবে?

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

৫. আবেদন ফি কত টাকা?

সহকারী পরিচালক পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

চাকরির সংবাদের আরও খবর

সব খবর