ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সদ্য সমাপ্ত সপ্তাহে (২২ থেকে ২৬ নভেম্বর) ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং মিলস। সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন ছিল ৪৩ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ৬৩ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ৯ দশমিক ৮৮।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৩ কোটি ৪২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.৪৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ২৬ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরির।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩২ কোটি ১২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.৩২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ২৯ দশমিক ১৮।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো— একমি পেস্টিসাইডস (দৈনিক গড় ২৯ কোটি ৭০ লাখ টাকা), সায়হাম টেক্সটাইল মিলস (দৈনিক গড় ২৭ কোটি ৬৫ লাখ টাকা), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (দৈনিক গড় ২২ কোটি ১৮ লাখ টাকা), ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ (দৈনিক গড় ২০ কোটি ৫৮ লাখ টাকা), ব্র্যাক ব্যাংক (দৈনিক গড় ২০ কোটি ৪৮ লাখ টাকা), প্রাইম ব্যাংক (দৈনিক গড় ১৮ কোটি ২৭ লাখ টাকা), সিটি ব্যাংক (দৈনিক গড় ১৭ কোটি ৮০ লাখ টাকা)।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর