রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মাওলানা মিজানুর রহমান আজহারীর আগমনকে ঘিরে তাফসির মাহফিলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি মাহফিলস্থলে পৌঁছালে উপস্থিত মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে মঞ্চে থাকা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন জনপ্রিয় এই ইসলামি বক্তা। আজ বাদ এশা তার তাফসির শোনার কথা রয়েছে।
আজহারীর বক্তব্যকে সামনে রেখে সকাল থেকেই মাদরাসা মাঠে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ মাহফিলস্থলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাগমও বাড়তে থাকে। বিকেল ৩টার পর শুরু হয় মাহফিলের কার্যক্রম।
বিমানযোগে রাজশাহী এসে মাহফিলস্থলে আজহারী
শনিবার বিকেলে ঢাকা থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন মাওলানা মিজানুর রহমান আজহারী। পরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে শহরে প্রবেশ করেন তিনি। সন্ধ্যায় পৌঁছান ঐতিহাসিক মাদরাসা মাঠের মাহফিলস্থলে।
সেখানে উপস্থিত সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মঞ্চে থাকা অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। মাহফিলে সন্ধ্যার পর তার বক্তব্য দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
কয়েক লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই তাফসির মাহফিল। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
আজহারীর বক্তব্যের আগে অন্যান্য ইসলামি বক্তা ও আলেমরা পবিত্র কোরআন এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর সন্ধ্যার পর মাওলানা মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। তাদের ধারণা, এই আয়োজন রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিল হিসেবে স্থান করে নিতে পারে।
সভাপতিত্বে জামায়াতের নগর আমির, প্রধান অতিথি ভূমিমন্ত্রী
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মাহফিলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মাহফিলের আয়োজন ঘিরে সকাল থেকে মানুষের উপস্থিতি এবং সন্ধ্যায় আজহারীর আগমন—দুই বিষয়েই রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হয়েছে।
সরাসরি লাইভ দেখতে এখানেক্লিক করুন।
FAQ
১. রাজশাহীর মাহফিলে আজহারী কখন পৌঁছান?
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি মাহফিলস্থলে পৌঁছান।
২. রাজশাহীর কোথায় তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে?
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।
৩. আজহারী কখন বক্তব্য দেবেন?
আয়োজকদের তথ্য অনুযায়ী, আজ বাদ এশা তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
৪. মাহফিলের আয়োজক কারা?
ওলামা-মাশায়েখ পরিষদ এই তাফসির মাহফিলের আয়োজন করেছে।
৫. মাহফিলে প্রধান অতিথি হিসেবে কে থাকবেন?
বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আল-মামুন/











