গোপন তথ্য ফাঁস: মেসি-রোনালদো নয়, যার হাতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর
গতবার বাতিল না হলে নিশ্চিতভাবেই ব্যালন ডি’অর জয় করতেন লিওয়ানদোস্কি। কারণ গত মৌসুমে বুন্দেসলিগায় মাত্র ২৯ ম্যাচে করেছিলেন রেকর্ড সর্বোচ্চ ৪১ গোল। ২০২০ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার।
নতুন মৌসুমেও তিনি দারুন ছন্দে থেকে কোচ জুলিয়ান নাগলসম্যানকে স্বস্তি এনে দিচ্ছেন।
এবারের মৌসুমে এর মধ্যেই ২০ ম্যাচে করেছেন ২৫ গোল। জার্মান কিংবদন্তী গার্ড মুলারও বলেছেন, সোমবার এই পুরস্কারটা লেভারই পাওয়া উচিৎ। কারণ সবাই দেখছে এই মুহূর্তে সে কতটা ছন্দে রয়েছে।
গত এক দশকে ১২টি ব্যালন ডি’অরের মধ্যে ১১টি মেসি ও রোনালদো একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে খেলতে সহযোগিতা করার জন্য ২০১৮ সালে লুকা মড্রিচ পেয়েছিলেন ব্যালন ডি’অর।
যদিও এবারও মেসিকে নিয়ে চলছে জোড় আলোচনা। ক্যারিয়ারের নতুন সিদ্ধান্তে পিএসজিতে পাড়ি জমানোর আগে গত মৌসুমে শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে লা লিগায় করেছেন ৩০টি গোল। বাড়তি পাওনা হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে পেয়েছেন কোপে দেল রে শিরোপা। জুলাইয়ে মারাকানা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টাইনরা।
এ পর্যন্ত রেকর্ড ৬টি ব্যালন ডি’অর শিরোপা বিজয়ী মেসি তার এই সংখ্যা বাড়ানোর দ্বারপ্রান্তে রয়েছেন।
কাতালান ডেইলি স্পোর্টকে সম্প্রতি মেসি বলেছেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জাতীয় দলের হয়ে কিছু অর্জন করা। এই শিরোপার জন্য আমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের সেরা পুরস্কার। তবে এর সঙ্গে যদি ব্যালন ডি’অর আসে তবে সেটা হবে বাড়তি পাওনা। বিশেষ করে সাতটি ব্যালন ডি’অর পাওয়া সত্যিই বিশেষ কিছু।
রোনালদো সর্বশেষ ২০১৭ সালে ব্যালন ডি’অর জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পর ইউরোপে খেলা পাঁচটি ম্যাচের সবকটিতে গোল করেছেন। যদিও ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এবার তিনি কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে কোন শিরোপাই জিতেননি রোনালদো। বাছাইপর্ব শেষে রোনালদোর পর্তুগালের বিশ্বাকাপে খেলা এখনো অনিশ্চিত।
তবে রোনালদোর একটি আকাঙ্খার কথা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মেসিকে টপকে সবচেয়ে বেশীবার ব্যালন ডি’অর জয় করে তিনি অবসরে যেতে চান। ব্যালন ডি’অর দেয় ফরাসি পত্রিকা ফ্রান্স ফুটবল। সংবাদমাধ্যমটির সম্পাদক হওয়ার সুবাদে পাসকাল ফেরে ফুটবলের মহাতারকাদের সঙ্গে কথা বলার দারুন সুযোগ পান। সে সুবাদেই রোনালদোর মনের গোপন খবর জেনেছেন।
নিউইয়র্ক টাইমসকে পাসকাল বলেছেন, রোনালদোর একটাই লক্ষ্য আর তা হলো মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর নিয়ে অবসরে যাওয়া। আমি জানি কারণ আমাকে তিনি নিজে এটা বলেছেন।
এই পুরস্কার জয়ে মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমাকে সমর্থন করেছেন থিয়েরি অঁরি, জিনেদিন জিদান ও স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। যদিও জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে জড়িয়ে সেক্স টেপ কেলেঙ্কারীতে ফরাসি আদালতের রায়ে এক বছরের জন্য বহিষ্কারের শাস্তি পেয়েছেন বেনজেমা।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ইউরো ২০২০ বিজয়ী ইতালির পাঁচজন সদস্যেরর মধ্যে অন্যতম হলেন চেলসি মিডফিল্ডার জর্জিনহো। এছাড়া নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং ব্রট হালান্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম