দ্বিতীয় টেস্টে পাকিস্তানে বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলদেশ, দেখেনিন একাদশ
সইফের ডেঙ্গি ধরা পড়েছে আর দুই ইনিংসে ১৫ রান করা সাদমানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাইম শেখকে। ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তাকেও রেখেছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে মিডল অর্ডারে ব্যাটিং করা ইয়াসির আলি রাব্বি দ্বিতীয় ইনিংসে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। তাকে নিয়ে শঙ্কা না থাকলেও দ্বিতীয় ম্যাচের একাদশে তাকে রাখা হবে কিনা তা নিয়ে কিছুটা দ্বিধা যেন থেকেই যায়। এর কারণ অবশ্য একাদশে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি।
ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে বল হাতে দুর্দান্ত থাকা তাসকিনের উপরও টিম ম্যানেজমেন্টের আস্থা কিছুটা বেশি বলা চলে। তাই ঢাকা টেস্টের একাদশে যুক্ত হতে পারেন তাসকিন।
একাদশে যদি তাসকিনের অন্তর্ভুক্তি হয় তাহলে অবশ্য বাদ পড়তে হতে পারে আবু জায়েদ রাহীর। প্রথম ম্যাচের দুই ইনিংসে কোনো উইকেট না পাওয়ায় একাদশে তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা।
বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম