সবাইকে অবাক করে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলেন বাবর আজম
আর অবিশ্বাস্য হলেও সত্য নিজের পছন্দের দলে ভারতীয়দেরই বেশি রেখেছেন বাবর। পাক-ভারত নিয়ে গড়া বাবরের দলে ৬ ভারতীয়, ৫ পাকিস্তানি। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ বাছাই করেন বাবর আজম।
ওপেনার হিসেবে নিজেকেই পছন্দ বাবরের। আর ওপেনিংয়ে সঙ্গী হিসেবে রিজওয়ান নয়, বাবরের পছন্দ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে। বাবরের দলে তিন নম্বরে নামবেন কোহলি।
চার নম্বরে স্বদেশি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পছন্দ পাক অধিনায়কের। বিস্ময় রয়েছে আরও। ওপেনিং তো নয়-ই, উইকেটকিপার হিসেবেও মোহাম্মদ রিজওয়ানকে পছন্দ নয় বাবরের। এই পজিশনে ভারত দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মাহেন্দ্র সিং ধোনিকেই পছন্দ তার।
শোয়েব মালিকের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দলে রেখেছেন বাবর। দুই স্পিনারকে একাদশে রেখেছেন বাবর। বাঁহাতি স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় স্পিনার হিসেবে এই দলে থাকছেন স্বদেশি লেগ স্পিনার শাদাব খান।
দলের মূল পেসার হিসেবে অবসরে যাওয়া স্বদেশি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে রেখেছেন বাবর। জাসপ্রিত বুমরাকে দ্বিতীয় পছন্দ আর যথারীতি পাকিস্তানের বর্তমান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি তো থাকছেনই।
একনজরে বাবরের চোখে পাক-ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাবর আজম, রোহিত শর্মা, বিরাট কোহলি, শোয়েব মালিক, হার্দিক পাণ্ডিয়া, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কুলদীপ যাদব, শাদাব খান, মোহাম্মদ আমির, জাসপ্রিত বুমরা, শাহিন শাহ আফ্রিদি ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল