টেস্ট ক্রিকেট ইতিহাসে ৮৬৪ রানের ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব
টেস্ট খেলুড়ে আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আহমাদ শাহ আবদালি টুর্নামেন্টের ১০ম ম্যাচে স্পিন ঘার রিজিওনের মুখোমুখি হয়েছে বুস্ট রিজিওন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বুস্ট থেমেছে ৮৬৪ রানে, ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণার পর।
সাম্প্রতিক সময়ে এত রানের দেখা মেলেনি প্রথম শ্রেণির ক্রিকেটে। সর্বশেষ ২০০৭ সালে সাড়ে আটশর বেশি রান হয়েছিল সমারসেট-মিডলসেক্স ম্যাচে। ১৪ বছর পর সাড়ে আটশ ছাড়ানো স্কোর দেখা গেল আফগান ক্রিকেটে।
দলের হয়ে দ্বিশতক হাঁকান অধিনায়ক মুনির আহমাদ। ৩৩৩ বলের মোকাবেলায় করেন ২১১ রান। এছাড়া দারউইশ রাসুলি ১৩৭ বলে ১১২, আসিফ মুসাজাই ১৯০ বলে ১০১, ওয়াকারউল্লাহ ইসহাক ১৫৮ বলে ১০০, নুমান শাহ ৯০ বলে ৭০ ও মোহাম্মদ ইবরাহিম ১১৫ বলে অপরাজিত ৬০ রান করেন। চারদিনের ম্যাচের তৃতীয় দিন ইনিংস ঘোষণা করে দলটি।
বুস্ট মোট ২১২ ওভার ব্যাট করেছে, রান রেট ছিল ৪.০৭। স্পিন ঘারের ৫ বোলার একশরও বেশি রান খরচ করেছেন। জবাবে ব্যাট করতে নেমে দলটি অবশ্য ভালোই জবাব দিচ্ছে। তবে প্রকৃতির বাধায় ম্যাচটি হাঁটছে নিশ্চিত ড্রয়ের পথে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ