অবিশ্বাস্য মাত্র ৬.২ ওভারেই শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা
আগের দিনের ক্ষতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিন ম্যাচ শুরু করার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি।
দফায় দফায় ম্যাচ শুরুর চেষ্টাও করেছেন অফিসিয়ালরা। একসময় বল মাঠেও গড়ায়। তবে এবাদত হোসেন-খালেদ আহমেদরা ৬.২ ওভার করার পর আবারও বৃষ্টি নামে। স্পিনাররা এদিন আর বল হাতে তুলে নেওয়ার সুযোগ পাননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় দিন অর্ধশতক তুলে নিয়েছেন আজহার আলী। ১৩৬ বলে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি। আগের দিনেই অর্ধশতক তুলে নেওয়া বাবর আজম ১১৩ বলে ৭১ রান করে অপরাজিত আছেন।
তৃতীয় দিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। ২ উইকেটে ১৮৮ রান নিয়ে সফরকারী দল ব্যাটিং শুরু করবে। এখন পর্যন্ত মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে ঢাকা টেস্টে।
৬.২ ওভারেই শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাখেলা শুরুর জন্য মুমিনুল-সাকিবের অপেক্ষা।সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
টস : পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস : ১৮৮/২ (৬৩.২ ওভার)বাবর ৭১*, আজহার ৫২*, আবিদ ৩৯, শফিক ২৫তাইজুল ১৭-৫-৪৯-২, সাকিব ১৫-৬-৩৩-০, মিরাজ ১২-২-৩১-০
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ