সাকিবের ছুটি নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানিয়ে দিলেন বিসিবি
সোমবার (৬ ডিসেম্বর) বিসিবি প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে জানালেন, কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, ব্রেক চায় আমাদের কোনো আপত্তি নেই।
কদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন নিউজিল্যান্ড সিরিজে যাচ্ছেন না সাকিব। সোমবার (৬ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'বিশ্রাম দিয়ে খেলানো..যার বিশ্রাম দরকার তাকে তো বিশ্রাম দিতেই হবে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর যে খেলোয়াড়ই হোক না কেন। ওর (সাকিব) ব্যাপারটা ভিন্ন। ওতো আর ইনজুরিতে না। ওরা বিশ্রাম চায়নি। ও ব্রেক চেয়েছে, পারিবারিক কারনে সে ছুটি চেয়েছে। ব্রেক চেয়েছে। কাজেই জিনিসটা কিন্তু এক নয়। এটা ইনজুরিও না বিশ্রামও না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার,কোনো সন্দেহ নেই।'
দল ঘোষণার ঘণ্টাখানেক পরেই ছুটি চেয়ে লিখিত চিঠি দেন সাকিব। তার চিঠি দেওয়ার পরেই সেটা মঞ্জুর করেছেন বিসিবি সভাপতি। সে ব্যাপারে তিনি বলেন, 'এটাতো আগে থেকেই বলে আসছি, কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, ব্রেক চায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটি আনুষ্ঠানকি ভাবে হতে হবে।
জিনিসটা হচ্ছে আমরা এ বিষয়টি আগাম জানতে চাই। হঠাৎ করে আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আগামী জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে কারো যদি বিশ্রাম, ব্রেক লাগে তাহলে আমাদের আগে থেকে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে তৈরি করতে পারবো।'
চলতি পাকিস্তান সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সফর, কোয়ারেন্টাইন মিলিয়ে ৪০ দিনের সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১ জানুয়ারী, দ্বিতীয়টি ৯ জানুয়ারী। গত বছরের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ দল। ওই সফরেও ছিলেন না সাকিব। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম