ইউনিভার্স বস গেইলের বিদায়ী ম্যাচের তারিখ চুড়ান্ত
তার চাওয়াকে পূর্ণ সম্মান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। এ দুই সিরিজের চারটি ম্যাচই হবে গেইলের চিরচেনা সাবিনা পার্কে।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, গেইলকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করতে দিতেই ওয়ানডে সিরিজের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি যোগ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দিবারাত্রির সেই ম্যাচটি হবে আগামী ১৬ জানুয়ারি।
২০২৩ বিশ্বকাপের বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে চলতি সুপার লিগের অংশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। যেখানে খেলবেন না গেইল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে গেইলকে বিদায় জানানো হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষদিকের বোর্ড সভায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৩১ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে আয়ারল্যান্ড। এর আগে ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে তারা। এরই মধ্যে দুই সফরের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
২০২০ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল আয়ারল্যান্ড। সেবার টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। তবে ওয়ানডেতে হেরে গিয়েছিল ৩-০ ব্যবধানে। সাবিনা পার্কে তাদের সবচেয়ে মধুর স্মৃতি ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ