গোপন তথ্য ফাঁস: কোহলিকে জোর করেই অধিনায়কত্ব থেকে বাদ দিলো বিসিসিআই
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিরাট কোহলিকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছিল। যাতে নিজে থেকেই ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট; কিন্তু তা করেননি তিনি। তার জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা করে থাকে বিসিসিআই কর্মকর্তারা। অবশেষে, তার কাছ থেকে কোনো জবাব না পেয়ে ৪৯তম ঘণ্টায় রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব হারিয়ে বসেন বিরাট। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।
বুধবার একেবারে আড়ম্বরহীনভাবে বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে বিসিসিআই। এমনকি পৃথকভাবে কোনও বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার বিজ্ঞপ্তিতেই নিচে এক বাক্যে জানানো হয়েছে, আগামীদিনে একদিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত।
সেখানে বিরাটের নামও নেয়া হয়নি। সাফল্যের সঙ্গে (পরিসংখ্যান অনুযায়ী) ৫০ ওভারের ক্রিকেটে ভারতের নেতৃত্ব দিলেও সৌরভ গাঙ্গুলির বোর্ডের পক্ষ থেকে একটা শব্দও খরচ করা হয়নি কোহলির জন্য। টুইটারেও যে ঘোষণা করা হয় অধিনায়কের নাম। তাতেও বিরাটের নাম নেওয়া হয়নি। রোহিতের ছবি এবং নাম দেওয়া হয়। তাকে ট্যাগ করা হয়।
তবে পিটিআই জানিয়েছে, ‘একদিনের ক্রিকেটে যে অধিনায়ক হিসেবে কোহলির সময় শেষ হয়ে এসেছে, তা আগেই লেখা হয়েছিল। বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরই কোহলির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তখনই তাকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়।’
‘তবে ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলিকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চেয়েছিল। কিন্তু সে পথে হাঁটেননি কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক প্রকার চরম পদক্ষেপ নেয়ার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়েছিলেন বলে মনে করছে দেশটির ক্রিকেট মহল। সেই ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে বিসিসিআই। যে বোর্ডের শীর্ষে এমন একজন আছেন, যিনি এক সময় ভারতের অধিনায়ক ছিলেন। অধিনায়কের পদ থেকে‘বরখাস্ত’ করে দেয় বিরাটকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ