আবারো এক নতুন হোম ভেন্যু বেছে নিয়ে খেলবেন আফগানিস্তান
এর আগে ভারতের দেরাদুন ও আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবার প্রথম বারের মত কাতারকে নিজেদের হোম ভেন্যু বানাতে যাচ্ছে রশিদ খানের দল।
আগামী বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।বুধবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২১ জানুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে আমাদের তিন ম্যাচের সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’
বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আফগানিস্তান, পেয়েছে পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর তাদের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ