দুই বছরের মধ্যে পাল্টে যাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট
যার শুরুটা অবশ্য হয়েছিল ঘরের মাঠের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ওই সিরিজের জয়লাভ করলেও একপ্রকার চাপা সমালোচনা ছিল ব্যাটসম্যানদের নিয়ে। যেটা ফুটে ওঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ছিল টপ অর্ডার ব্যাটসম্যানরা।
যার কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা একাধিক ব্যাটসম্যান। তবে তাতেও ফল আসেনি। বাদপড়া ক্রিকেটারদের পরিবর্তে যারা সুযোগ পেয়েছিল তারাও একই পথে হেঁটেছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটেও।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভয়াবহ ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তবে দলের এই কঠিন পরিস্থিতিতে আসার কথা শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন আগামী দুই বছরে পাল্টে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “বিশ্বকাপের পর থেকেই আমাদের পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। এ ধরনের হতাশাজনক পারফরম্যান্সের ক্রিকেটাররাও হতাশ। কিছুদিন আগেই এই দলটা কিন্তু আমাদের ভালো কিছু উপহার দিয়েছে”।
“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা বেশকিছু সিরিজ জয়লাভ করেছে। আমাদের দল টা কিন্তু অনেক ভালো দল। ক্রিকেটে ভালো খারাপ দুটিই থাকে। কিন্তু ধারাবাহিকভাবে এভাবে হারছি এটা অনেক হতাশার। তবে আমি আশা করছি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে”।
কিছুদিন ধরেই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে হচ্ছিল নানা সমালোচনা। যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এছাড়াও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে খেলছেন না তামিম ইকবাল।
তাছাড়াও টেস্ট ক্রিকেটে অনেকটাই অনিয়মিত অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য পরিকল্পনা তৈরি করেছেন প্রধান নির্বাচক। সাংবাদিকদের সাথে আলাপকালে এ সময় তিনি আরো বলেন,
“ইনজুরি কখন কার হবে এটা তো আপনি বলতে পারবেন না। তবে এটাও ঠিক রিয়াদ হঠাৎ করে অবসর নিয়ে নিয়েছে। তারপরও আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমাদের এইসপি-তে প্রোগ্রাম চলছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট চলছে”।
“সবকিছু ভেবে আমাদের সেরা পারফর্মারদের জায়গা করে দিতে হবে। তবে আমি আশা করি এখন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে যে প্ল্যান করা হয়েছে এটা নিয়ে আগামী দুই বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো দল হয়ে উঠতে পারব”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live