বাংলাদেশকে চরম অপমান করলো পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তান অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। এরপর দাপটের সাথে জিতেছে টেস্ট সিরিজের দুটি ম্যাচও।
রমিজ মনে করেন, বাংলাদেশ সফরকারী দলগুলোর জন্য কঠিন এক জায়গা। তিনি বলেন, ‘পাকিস্তানকে অভিনন্দন, পুরো সিরিজে তারা দুর্দান্ত খেলেছে। বাংলাদেশ কঠিন এক জায়গা। তারা এমন পিচ বানায় যা বড় দলের সাথে পার্থক্য দূর করে দেয় এবং বড় দলকে হারিয়ে দেয়। তাদের স্পিন বিভাগ বেশ ভালো। এমন উইকেটে তারা নিয়মিত খেলে। কিন্তু বিশ্বকাপ থেকে পাকিস্তানের যে তীক্ষ্ণ মনোযোগ আমরা দেখেছি তা নড়েনি।’
টানা টি-টোয়েন্টি খেলার পর পাকিস্তান যেভাবে টেস্টে মানিয়ে নিয়েছে তা মুগ্ধ করেছে রমিজকে। দ্বিতীয় টেস্টে হার না মানা মানসিকতায় শেষমুহুর্তে ইনিংস ব্যবধানে জয় তুলে নেওয়ায় বাবর আজমের দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
রমিজ বলেন, ‘টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তান খুব দ্রুত মানিয়ে নিয়েছে। মনোযোগ নড়েনি বলে ফলাফলও অনেক ভালো হয়েছে। সবাই পাকিস্তানের জন্য একাগ্রচিত্তে খেলছে এবং ড্রেসিংরুমের পরিবেশ ভালো আছে, শেষ টেস্ট এর বড় উদাহরণ।’
এছাড়াও পাকিস্তানের সাম্প্রতিক নজরকাড়া সাফল্যের পেছনে বাবর আজমের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ