Alamin Islam
Senior Reporter
শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে এনসিপি: সারজিস আলমের ঘোষণা
জামালপুর, ১৩ অক্টোবর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের 'শাপলা' প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দৃঢ়ভাবে জানান, এই প্রতীক ব্যবহারের ক্ষেত্রে এনসিপির কোনো আইনি জটিলতা নেই।
সোমবার (১৩ অক্টোবর) জামালপুরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সারজিস আলম। সেখানে তিনি নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
এনসিপি নেতা বলেন, "ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারকার্য সম্পন্ন হলে এবং রায় প্রকাশ পেলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকবে না।" তিনি আরও যোগ করেন, "জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না হলে বর্তমান সরকারও নির্বাচনের দিকে অগ্রসর হবে না।"
এ প্রসঙ্গে তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি পরিহার করে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান