বিপিএলের আগে মাঠে গড়াচ্ছে নতুন টুর্নামেন্ট ঘোষণা দিলেন বিসিবি
শনিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মহামারী করোনাভাইরাসের কারণে বিসিএলের গত আসর মাঠে গড়ায়নি। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে।
কাল প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। একই দিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। প্রথম রাউন্ডের খেলা ১২ ডিসেম্বর থেকে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১৯ নভেম্বর থেকে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এই রাউন্ডের খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তৃতীয় রাউন্ড হবে ২৬ থেকে ২৯ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে ২ জানুয়ারী।
উল্লেখ্য, এবারের বিসিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গত ২৫ নভেম্বর। বিসিএলের সবগুলো ম্যাচই সরাসরি দেখা যাবে বিসিবি লাইভ ইউটিউব চ্যানেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ