ব্রেকিং নিউজ: আর মাত্র দুই দিন মধ্যে চূড়ান্ত হবে বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি
কিন্তু শেষ পর্যন্ত কারা এবার ফ্র্যাঞ্চাইজি হবে? কোন কর্পোরেট হাউজ কোন দলের মালিকানা স্বত্ত পাবে? সে প্রশ্নের উত্তর এখনো অজানাই থেকে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল আর বিসিবির শীর্ষ কর্মকর্তাদের কেউই এ সময়োচিত প্রশ্নের জবাব দেননি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন আর পরিচালক জালাল ইউনুসের সাথে যোগাযোগ করা হলে কেউই পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। তাদের কথায় বোঝা গেছে, এখনো কোন কিছুই চূড়ান্ত হয়নি। আগে আগ্রহী করপোরেট হাউজগুলোর অর্থনৈতিক ভিত্তি এবং কারা কোন দলের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী তা নিয়ে খোলামেলা কথাবার্তা হবে। সব যাচাই-বাছাই করেই তবে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে।
তাই তারা আজ রোববার চূড়ান্ত কিছু জানাতে পারেননি বা জানাননি। এবং তাদের কথায় আরও একটি প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, তাহলো, ‘আজ-কালের মধ্যেই ইন্টারভিউ হবে এবং এরপর দিন দুয়েকের মধ্যেই হয়ত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়ে যাবে।’
তা যে হবে, তারও পরিষ্কার ইঙ্গিত আছে। আজ ১২ ডিসেম্বর রোববার আগ্রহী কর্পোরেট হাউজগুলোর ইন্টারভিউ হয়েছে মিরপুরে। সন্ধ্যার পরেও শেরে বাংলার বিসিবি অফিসে করপোরেটহাউজগুলোর সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল আর বিসিবি কর্তাদের মধ্যে কথা-বার্তা হয়েছে। হয়ত আগামীকাল সোমবারও হবে। এরপরই ঠিক করা হবে কারা কোন দলের ফ্র্যাঞ্চাইজি হবে?
তবে জানা গেছে, নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রেনেসাঁ গ্রুপ রাজশাহীর, আখতার গ্রুপ চট্টগ্রামের আর ফরচুন গ্রুপ ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী।
এখন দেখার বিষয় কারা হন ঢাকা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি? আগ্রহী ৮ করপোরেট হাউজ থেকে কোন ৬ ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ