অধিনায়কত্ব হারানোর পর পরই সবাইকে হতবাক করে কঠিন সিদ্ধান্ত নিলেন কোহলি
দুই ফরম্যাটের অধিনায়কত্ব হারানোর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলেননি কোহলি। দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার মাধ্যমে অধিনায়কত্বও বুঝে নেন তিনি। তবে এখনও মাঠে নামা হয়নি ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে।
চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ফের মাঠে নামছেন কোহলি। প্রথমে হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এপর রয়েছে সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ। এই সফরে টেস্ট তিনটি খেললেও, অধিনায়কত্ব হারিয়ে ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন ভারতের বর্তমান দলের সফলতম ব্যাটার।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারিতে অল্প কয়েকদিনের জন্য ছুটি চেয়েছেন কোহলি। সেই ছুটি আবার পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়।
কোহলির ছুটি চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য জানুয়ারিতে অল্প কিছুদিনের ছুটি চেয়েছে কোহলি। যার মানে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না তিনি।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে কোহলির ছুটি চাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, কোহলির একমাত্র সন্তান ভামিকার প্রথম জন্মদিনের কথা। আগামী ১১ জানুয়ারি এক বছর পূর্ণ হবে ভামিকার। সেদিনই শুরু হবে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। তবু শুধু ওয়ানডে সিরিজ থেকেই ছুটি চেয়েছেন টেস্ট দলের অধিনায়ক।
তার ছুটি চাওয়ার ফলে দুই ফরম্যাটের অধিনায়কের এখনই একসঙ্গে খেলা হচ্ছে না। কেননা হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। ফলে কোহলির অধীনে টেস্ট খেলা হবে না তার। আর রোহিতের অধীনে ওয়ানডেতে নামা হবে না কোহলির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম